মসজিদে ইমামের কক্ষে তিন শিশুর লাশ!

৩০ আগস্ট ২০১৯, ০৬:৪১ PM

চাঁদপুরে মতলব দক্ষিণে একটি মসজিদে ইমামের কক্ষ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মতলব পৌরসভার পূর্ব কলাদী জামে মসজিদে এই ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হচ্ছে, মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের আট বছরের শিশু আব্দুল্লাহ আল নোমান, মতলবের উত্তর নলুয়া গ্রামের জসিম উদ্দিনের ১৫ বছরের শিশু রিফাত হোসেন এবং মতলবের নাটশাল গ্রামের মৃত কামাল হোসেনের ১২ বছরের শিশু মো. ইব্রাহীম।

এই তিন শিশুর লাশ মসজিদের ইমাম মাওলানা জামালউদ্দিনের কক্ষ থেকে উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানার ওসি স্বপন আইচ জানান, তিন শিশুর শরীরে কোন ধরনের কাটা ছেড়া বা জখমের চিহ্ন নেই। তবে কি কারণে একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, 'যেহেতু শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, ইমাম সাহেবের কক্ষে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যায়।'

স্থানীয়রা বলেছেন, দুপুরে জুমার নামাজের পর কোন একসময় এই ঘটনা ঘটে। এদিকে একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬