‘সংকীর্ণ স্বার্থে’ ব্যবহার না হতে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি লিপটনের আহ্বান

কারো দলীয় বা সংকীর্ণ স্বার্থে ব্যবহার না হতে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বুধবার সোনাগাজীর ৮নং আমিরাবাদ ইউনিয়েনের সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সাবেক ছাত্রদের ঈদ পুনর্মিলনী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সফরপুর মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংস্থার উদ্যোগে মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় প্রায় ৩ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন ও পলাতক খুনিদের দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকরে আশাবাদ ব্যক্ত করেন।

জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সাধারণ ও মাদ্রাসা উভয় শিক্ষার প্রতি সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তার 'আমার গ্রাম, আমার শহর' কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসা, শিক্ষাসহ আধুনিক শহরের সকল ধরনের সুযোগ সুবিধা এখন গ্রামে বসেই পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যার বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নীতির কারণে সমাজের কোন অংশই এখন আর পিছিয়ে নেই। তিনি বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়ার কারণে মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মাদ্রাসা শিক্ষার্থীদের যেন কেউ সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মাও. মনির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মফিজুর রহমান জাহাঙ্গীর, ডিভাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস এম হাবিবুর রহমান, ৮নং আমিরাবাদ উপজেলা চেয়ারম্যান জহিরুল আলম জহির, সিলোনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. গিয়াস উদ্দিন, সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. নুরুল আবছার, প্রাক্তন ছাত্র সংস্থার উপদেষ্টা নুরুল আমিন টিপু, মাদ্রাসার সাবেক ছাত্র চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হানিয়া নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর হোসেন ইমন প্রমুখ বক্তব্য রাখেন।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মফিজুর রহমান জাহাঙ্গীর বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আজ কোনভাবেই পিছিয়ে নেই। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব ধরণের পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি রাসূলের শিক্ষায় উদ্বুদ্ধ হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব দেন পাশাপাশি যৌতুকসহ সামাজিক বিভিন্ন কুসংস্কার প্রতিরোধে এসব শিক্ষার্থীদের ভূমিকা রাখতে আহ্বান জানান।

৮নং আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, অত্র অঞ্চলের শিক্ষার প্রসারে সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা অবদান রেখে যাচ্ছে। এ মাদ্রাসার ছাত্ররা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত হয়ে দেশ গঠনেও ভূমিকা রাখছে। এ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সবাইকে এলাকার উন্নয়ন, মাদক দূরীকরণ ও এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬