মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, বাড়ি ঢুকে ব্লেড দিয়ে জখম

১৩ আগস্ট ২০১৯, ০৭:০৭ PM

© প্রতীকী ছবি

সাতক্ষীরায় এক মাদ্রাসাছাত্রীকে মুখে ব্লেড দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে শহরের কুখরালি এলাকায় এ ঘটনা ঘটে।আহত ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়েকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন এলাকার নাহিদ নামের এক ছেলে। বিষয়টি ছাত্রীটি তার বাবাকে জানালে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে নাহিদ।

আজ ভোর চারটার দিকে নাহিদ তাঁদের বাড়িতে ঢুকে জানালা দিয়ে তাঁর মেয়ের ডান চোয়ালে ব্লেড দিয়ে আঘাত করে। ভোরেই ওই ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তার ডান চোয়ালে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেলা ১১টার দিকে ছাত্রীটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সোমা দাস বলেন, মেয়েটির মুখের ডান চোয়ালে ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। এতে মেয়েটির চোয়ালের প্রায় তিন ইঞ্চি জায়গা কেটে গেছে। পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। মেয়েটি আশঙ্কামুক্ত আছেন বলেও জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬