মাদ্রাসার ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে নীলফামারী ও যশোরে মাদ্রাসার ৭ শিক্ষককে পাঁচ বছরের জন্য পাবলিক পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের ১২১তম শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ কেন্দ্রের (কেন্দ্র কোড-৩৯৫) কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ভেন্যুতে গত ৩ মে অনুষ্ঠিত দাখিলের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও কিশোরগঞ্জ কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষক মো. মোস্তাফিজার রহমান, উত্তর বাহাগিলি খামাত পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও একই কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষক মো. সাজেদুল হক এবং বাহাগিলি ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও কিশোরগঞ্জ কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষক মো. মামুনর রশিদ।

অন্যদিকে, যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর-০২ কেন্দ্রের (কেন্দ্র কোড-৪৭৩) রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল মাদ্রাসা ভেন্যুতে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে আরও চার শিক্ষককে একই শাস্তি দেওয়া হয়েছে।

তারা হলেন— রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল মাদ্রাসা ও কেন্দ্রসচিব মো. জাহাঙ্গীর আলম, হাজরাকাটি দারুল উলুম মহিলা আলিম মাদ্রাসা ও হল সুপার এ এস এম আব্দুল আলীম, কালারহাট দাখিল মাদ্রাসা ও কক্ষ প্রত্যবেক্ষক মো. আবু দাউদ এবং গোবিন্দপুর তেঘরী আদর্শ মহিলা আলিম মাদ্রাসা ও কক্ষ প্রত্যবেক্ষক মো. আমিনুর রহমান। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬