ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার প্রাণ

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী তাবিয়া তাবাসসুম তাহিরা

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী তাবিয়া তাবাসসুম তাহিরা © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ও শিশু শিল্পী তাবিয়া তাবাসসুম তাহিরা মারা গেছে।

আজ শনিবার দুপুর ১টায় এই শিক্ষার্থী মারা যায় বলে জানা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি।

ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক শোক বার্তায় তিনি বলেন, ‘গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাহিরা আজ মহান রবের দরবারে সাড়া দিয়েছে। 

মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।’

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬