ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

২৫ আগস্ট ২০২৬, ০৭:১৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলি, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে অধিদপ্তর। 

মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কতিপয় শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন: ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি) বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও পোস্ট, কমেন্ট বা স্ট্যাটাস শেয়ার করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন দাপ্তরিক কার্যাবলী, নীতি-নির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরণের অপপ্রচার অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ শিক্ষক-কর্মচারীর মধ্যে অহেতুক অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টি করছে, যা সম্পূর্ণ শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অসদাচারণ।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলী বা সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার ভিত্তিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। 

এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   

May be an image of the Western Wall and text

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9