মাদারীপুরে বোখারি শরিফের সবক দিলেন আল্লামা শফী

২৪ জুন ২০১৯, ০৭:২৮ PM

© সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ব্রিটিশবিরোধী ফরায়েজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহর আস্তানায় পবিত্র বুখারি শরিফের সবক উদ্বোধন করলেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা শাহ আহমাদ শফী।

সোমবার দুপুরে বাহাদুরপুর মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সবকের উদ্বোধন করেন তিনি। এসময় আল্লামা শফীকে একনজর দেখতে শিবচরের হাজার হাজার মানুষ বাহাদুরপুর মাদরাসা মাঠে জড় হয়।

বাহাদুরপুর মাদরাসার পীর সাহেব আব্দুল্লাহ হাসানের সভাপতিত্বে ও শাইখুল হাদিস আল্লামা ফারুক আহমাদের পরিচালনায় পবিত্র বুখারি শরিফের সবক উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ দারুল উলুম দেওবন্দ মাদরাসার (ভারত) নায়েবে মুহতামিম আল্লামা আ. খালেক সাম্বলী।

অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬