আলিমের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানাল মাদ্রাসা বোর্ড

১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ AM
মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

মাদ্রাসার আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিতে দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারিখ নির্ধারণ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আলিম পরীক্ষা-২০২৫ এর পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

এ ছাড়াও পুনঃনিরীক্ষণের জন্য সকল আবেদনকারীর প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬