ফুটবল খেলায় ৩ ছাত্রকে বেধড়ক মাারধর ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শিক্ষকের

১৬ জুন ২০২৪, ০৮:০৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© সংগৃহীত

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শিক্ষক সালাহ উদ্দিনের বিরুদ্ধে ফুটবল খেলায় মাদ্রাসার তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ জুন) বিকেলে মাদ্রাসার তাহেলি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মিজানুর রহমানের ছেলে হাবিবুল্লাহ (১৬), পটুয়াখালীর ছোট দিঘাই এলাকার খলিলুর রহমানের ছেলে রুবায়েত (১৬) ও ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে এলাকার মাহমুদ হাসানের ছেলে ইয়াসিন হাসান নাইম (১৬)। এদের মধ্যে ইয়াসিন হাসান নাঈম গুরুতর আহত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, দুপুরে তারা ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ফিরে আসলে ওই শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিনকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950