নিখোঁজের ৯ দিন পর মিলল মাদ্রাসা ছাত্রীর দ্বিখ‌ণ্ডিত লাশ

০৩ জুন ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
নিখোঁজের ৯ দিন পর মিলল মাদ্রাসা ছাত্রীর দ্বিখ‌ণ্ডিত লাশ

নিখোঁজের ৯ দিন পর মিলল মাদ্রাসা ছাত্রীর দ্বিখ‌ণ্ডিত লাশ © সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর এক মাদরাসা শিক্ষার্থীর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌খেত থে‌কে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০)। সে স্থানীয় হাফি‌জিয়া মাদ্রাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ মে দুপু‌রে নিখোঁজ হলে তা‌কে উদ্ধারে থানায় সাধারণ ডায়রি ক‌রেন শ‌র্মিলার বাবা সুমন মিয়া।

এদিকে ধানখেতে শিশু শিক্ষার্থীর বস্তাব‌ন্দি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার হওয়ার খবরে আশপাশের শত শত মানুষ দেখ‌তে ভিড় কর‌ছে। এছাড়া ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলেন, এটি শর্মিলার লাশ কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেছে। কুকুর টানাটানি করে সমস্ত দেহ লন্ডভন্ড করে ফেলেছে। তবে তার পরনের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার দেহ।

নিহতের বাবা সুমন মিয়া বলেন, কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মে‌য়ে নিখোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ বা টাকা চায়‌নি। বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয়-স্বজ‌নের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেও তার সন্ধান পাইনি। সকা‌লে বা‌ড়ির পা‌শে ধানখেতে বস্তাব‌ন্দি মর‌দেহ দে‌খে লোকজন খবর দেয়। এর আগে ওই বস্তাটি কুকুর টানাটানি কর‌ছিল। যে নৃশংস হত্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে তার ক‌ঠোর শা‌স্তি দাবি ক‌রছি। 

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, বস্তাবন্দি একটা মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে।

 
মায়ের পর পদ্মায় ভেসে উঠল জাবি ছাত্র রাইয়ান ও ভাগ্নের লাশ, ব…
  • ২৬ মার্চ ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত
  • ২৬ মার্চ ২০২৬
বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নারীর, পরে ভিডিও বার্তায় প্রত্য…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় অ…
  • ২৬ মার্চ ২০২৬
নিকডুর পরিচালক হলেন ডা. রাশেদ আনোয়ার
  • ২৬ মার্চ ২০২৬
ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে প্লাজা ম্যানেজার, পদ ৫০, আবেদন শেষ…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence