শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন কবে পাবেন জানাল মাদ্রাসা অধিদপ্তর

২৭ জুলাই ২০২৬, ০৪:২১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৪:২৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন আগস্ট মাসের প্রথম সপ্তাহে পেতে পারেন বলে জানা গেছে। আজ সোমবার মাদ্রাসা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, শিক্ষক-কর্মচারীদের বেতনের সামারি শিট তৈরি করে চলতি সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে পাঠানো হবে। পরে তিন কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ের কার্য সম্পন্ন হবে। সবমিলিয়ে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬