২৭ এপ্রিল পর্যন্ত মাদ্রাসার ছুটি বাড়িয়ে নির্দেশনা জারি

২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© লোগো

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগামী শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার ছুটি বাড়িয়ে নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ নির্দেশনা পরিবর্তিত হতে পারে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আগামী (২৮ এপ্রিল) রবিবার থেকে যথারীতি খুলবে।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে। তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শও দেয়া হলো।

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9