৫ মাসে কুরআনের হাফেজ ১৩ বছরের রবিউল

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
রবিউল ইসলাম

রবিউল ইসলাম © সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রবিউল ইসলাম। সে মাত্র ৪ মাস ২৬ দিনে অর্থাৎ ১৪৬ দিনে কুরআনের হাফেজ হয়েছে। তার বয়স ১৩ বছর। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা আর স্নেহ-ভালাবাসায় অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে বলে জানায় সে।

রবিউলের ইচ্ছা, ভবিষ্যতে একজন বড় আলেমে দ্বীন হয়ে দেশ ও মানুষের খেদমত করা। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার মানিকনগর গ্রামে। রবিউলের এমন কৃতিত্বে খুশি শিক্ষক ও তার স্বজনরা।

তার বাবা শফিকুল ইসলাম ভাঙরীর ব্যবসা করতেন। বর্তমানে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি। তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। মা শাহানারা খাতুন গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে বড় রবিউল।

রবিউল ইসলাম জানায়, শিক্ষা জীবনের শুরুতে প্রথমে তাকে স্কুলে ভর্তি করে দেন তার বাবা-মা। পরে তাদের ইচ্ছা হয় ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার। সেই লক্ষ্যে বছর দুই আগে রবিউলকে ভর্তি করেন একই উপজেলার মানিকনগর আল মামুন হাফিজিয়া ক্বওমিয়া মাদরাসায়।

সেখানেই পড়াশোনায় সবার নজর কাড়ে রবিউল। এক পর্যায়ে সর্বশেষ ১৪৬ দিনে (৪ মাস ২৬ দিনে) মাত্র ১৩ বছর বয়সে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করে রবিউল। নিজের হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত রবিউল। সে জানায়, শিক্ষকদের আন্তরিক চেষ্টা, দিক নির্দেশনা আর ভালবাসায় অল্প সময়ের মধ্যে হাফেজ হয়েছে সে। ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছা তার।

রবিউলের সাফল্যে খুশি তার সহপাঠীরাও। তায়েব হুসাইন ও মনিরুল ইসলাম নামে তার দুই সহপাঠী জানায়, রবিউল ছাত্র হিসেবে ভাল ও মেধাবী। দ্রুত পড়া মুখস্ত করতে পারে। অনেকের পরে ভর্তি হয়ে তাদের আগেই হাফেজ হয়েছে সে। তারা খুব খুশি।

রবিউলের ফুফা মনজুরুল ইসলাম মনজু জানান, রবিউল খুব দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা বর্তমানে হাসপাতালে ভর্তি। রবিউল যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে, একজন বড় আলেম হতে পারে সেজন্য তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মানিকনগর আল মামুন হাফিজিয়া ক্বওমিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মো. শফিকুল হাসান ও হাফেজ আল আমিন হুসাইন বলেন, আলহামদুল্লিাহ অনেক ভাল লাগছে। এই মাদ্রাসায় এটাই প্রথম এত অল্প সময়ে একজন হাফেজ হয়েছে। আমরা যখন যে দিক নির্দেশনা দিয়েছি সেটি মেনে চলেছে রবিউল। সে অনেক মেধাবী, সে চেষ্টা করছে, যে কারণে এই সফলতা। দেশবাসীর কাছে দোয়া চাই রবিউলকে যেন আল্লাহ আলেম হিসেবে কবুল করেন।

মানিকনগর আল মামুন হাফিজিয়া ক্বওমিয়া মাদরাসার মহুতামিম মাওলানা মুফতি জিয়াউর রহমান বলেন, রবিউল  ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র, মনোযোগী এবং মেহনতী। তার এই মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারবে।

পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রদল নেতার হামলা, রক্তাক্ত শিক…
  • ২৭ মার্চ ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence