৪ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
গ্রেপ্তার সাইফুল ইসলাম

গ্রেপ্তার সাইফুল ইসলাম © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ৪ ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে চাটখিল থানা পুলিশ।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষক উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমি মাদ্রাসার শিক্ষক।

জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষার্থীদের ধর্ষণের বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে চাইলে তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। চাটখিল থানার ওসি মো. এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বলাৎকারের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নুরানি শাখার শিক্ষক সাইফুল ইসলাম ৪ ছাত্রকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করেন। ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানায়। পরে তারা চাটখিল থানায় অভিযোগ দেন। গতকাল এক শিশুর মা বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

মাদ্রাসাটির পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, গতকাল বিকালে কয়েকজন অভিভাবক মাদ্রাসায় এসে তাদের সন্তানদের নির্যাতনের অভিযোগ করলে তিনি ছুটিতে থাকা ওই শিক্ষকের সঙ্গে কথা বলে সুরাহা করার প্রস্তাব দেন। পরে শিক্ষার্থীদের অভিভাবকরা থানায় ওসির কাছে ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ দেন। অভিভাবকদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন তিনি।

চাটখিল থানার (ওসি) মো. ইমদাদুল হক বলেন, এক ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9