মাদরাসা শিক্ষকদের ২০ শতাংশ ঈদ বোনাস

১৩ আগস্ট ২০১৮, ১২:২৯ PM
বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

ঈদুল আজহা উপলক্ষে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বেতনের ২০ শতাংশ উৎসব বোনাস দেয়া হয়েছে।

রোববার চারটি ব্যাংকে চেকের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হয়েছে বলে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

অধিদপ্তরের অর্থ  শাখার উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার অর্থ নির্ধারিত চার ব্যাংকে জমা দেয়া হয়েছে। এরমধ্যে আগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে, জনতা ও সোনালী ব্যাংকের স্থায়ী কার্যালয়ে এ অর্থ জামা হয়েছে। 

এতে জানানো হয়, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার সরকারি অর্থ আগামী ১৯ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট শাখা হতে উত্তোলন করা যাবে।

এদিকে ২০ শতাংশ ঈদ বোনাস পেয়ে সন্তুষ্ট নন মাদরাসা শিক্ষকরা। তারা বেতনের শতভাগ উৎসব ভাতা দাবি করেছেন। তারা দীর্ঘ দিন ধরে এ দাবি জানিয়ে আসলেও সেটি আমলে নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬