ট্রাক কেড়ে নিল মাদ্রাসা ছাত্রীর প্রাণ

০৯ আগস্ট ২০২৩, ০৬:৫৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মোটরসাইকেল দুর্ঘটনা

মোটরসাইকেল দুর্ঘটনা © প্রতীকী ছবি

নেত্রকোনায় ট্রাক চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা  পৌরসভাধীন নেত্রকোনা - কেন্দুয়া রোডের কুড়পাড় নামক স্থানে। নিহত মাদ্রাসা ছাত্রী জেসমিন  আক্তার পান্না উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের মন্তু মিয়ার মেয়ে এবং কান্দি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী এবং আহত শরিফ মিয়া হরিপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে,  বুধবার( ৯ আগস্ট )দুপুর আনুমানিক ১২.০০ টার দিকে নেত্রকোনা- কেন্দুয়া হাইওয়ে রোড দিয়ে মামাতো ভাই শরিফ মিয়ার(২৪) সাথে মোটরসাইকেলে শহরে যাচ্ছিলেন মাদ্রাসা ছাত্রী জেসমিন আক্তার পান্না(১৬)। কুড়পাড় নামক স্থানে একটি দ্রুতগতির ট্রাক মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে মাদ্রাসা ছাত্রী জেসমিন আক্তার পান্না ছিটকে গিয়ে ট্রাকের  নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং তার ভাই শরিফ মিয়া গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন: কৃষি গুচ্ছে পাস করেছেন সাড়ে ১৮ হাজারের বেশি প্রার্থী

নেত্রকোনা সদর থানার ওসি  লুৎফুল হক ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পৌরসভার কুড়পাড় নামক স্থানে ট্রাকের চাপায় এক মাদ্রাসা ছাত্রী  মারা গেছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
তৃতীয় ভাষাকে প্রাধান্য দেওয়া বাংলাদেশ সরকারের একটা বড় লক্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় কি দলীয়করণমুক্ত করতে পেরেছি—প্রশ্ন ড. মাহমুদুর …
  • ০১ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬