পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
নোয়াখালীর চরজব্বর থানা

নোয়াখালীর চরজব্বর থানা © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে বার্ষিক পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সিমা আক্তার ফাতেমা (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সিমা আক্তার ফাতেমা ওই গ্রামের মো. সজলের মেয়ে এবং স্থানীয় হাজী নূরুল হুদা তালিমুল কোরআন মাদ্রাসায় অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পরিবারের কাছ থেকে জানা যায়, সিমা আক্তার হাজী নূরুল হুদা তালিমুল কোরআন মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষায় ফেল করে সে। এই কষ্ট থেকে আত্মহননের পথ বেছে নেয়। সে তার ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: আফগানিস্তানে ৫ নারী শিক্ষার্থী আটক

নিহতের মা অজিফা খাতুন বলেন, সে বার্ষিক পরীক্ষায় ফেল হয়েছে। বিষয়টি মেনে নিতে পারেনি। পরিবারের অগোচরে রান্নাঘরে গিয়ে নিজের ওড়না দিয়ে ফাঁস দেয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চাওয়ায় থানা থেকে অনুমতি দেওয়া হয়েছে।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬