ধর্মীয় শিক্ষা না থাকলে সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটবে: ঢাবি অধ্যাপক

১১ ডিসেম্বর ২০২২, ০৯:১২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাবির সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাবির সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী বলেছেন, এদেশের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষা না থাকলে সামাজিক জীবনে নৈতিকতার চরম অবক্ষয় ঘটবে। এর বিরুদ্ধে মানুষের মাঝে জনমত গড়ে তুলতে হবে। ইসলামের কোনো ভুল ব্যাখ্যা যাতে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা এমন এক মাপকাঠি যা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে অনন্য এক জীবনদর্শন। শিক্ষাব্যবস্থায় পূর্বে যেমন ইসলামের নৈতিক বিষয়গুলো ছিল এবং পরবর্তীতেও তা আজীবন বহাল থাকবে। এর কোন ধরনের ব্যত্যয় ঘটলে এদেশের মানুষ তা মেনে নিবে না।

সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা সভাপতি মো. শাহিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।

এতে বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আল ইসলাহ’র সিনিয়র সহ-সভাপতি হাফিয তরিকুল ইসলাম তোফা, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছার আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল জলিল প্রমূখ।

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাবিতে মানববন্ধন
  • ২৯ মার্চ ২০২৬
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি, পদ ২০, আবেদন শেষ ৩১ মার…
  • ২৯ মার্চ ২০২৬
মির্জা ফখরুলকে যে প্রশ্ন করলেন আখতার
  • ২৯ মার্চ ২০২৬
স্পিকারের সহধর্মিণী ও জামায়াত এমপির মায়ের মৃত্যুতে দোয়া-মোন…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল মদের ব…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence