জামেয়া কাসেমিয়ায় জিপিএ-৫ পেয়েছে ৯২ জন

২৮ নভেম্বর ২০২২, ০৪:১৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
জামেয়া কাসেমিয়ায় মাদ্রাসা

জামেয়া কাসেমিয়ায় মাদ্রাসা © টিডিসি ফটো

নরসিংদীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা। এবারের দাখিল (এসএসসি) পরীক্ষায় এ মাদরাসার  ৯৩ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও ভালো রেজাল্ট করেছে এই  প্রতিষ্ঠানটি।

জামেয়া কাসেমিয়া মাদ্রাসায় পুরুষ ও মহিলা ২টি শাখা  রয়েছে। এ মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে ২৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২১৫ জন।

পুরুষ শাখায় মোট শিক্ষার্থী ১৪৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৭২ জন ও সাধারণ বিভাগ থেকে ৭১ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাশ করেছে ১৩৩ জন। পাশের হার ৯৩.০১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৫৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে ৩৬ জন ও সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী।
 
অপরদিকে, মহিলা শাখায় মোট শিক্ষার্থী ৯৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন ও সাধারণ বিভাগ থেকে ৬৫ জন পরীক্ষা দেয়। পাশ করেছে ৮২ জন। পাশের হার ৮৮.১৭ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে মোট ৩৬ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে ১৯ জন ও সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত এবারের দাখিল ও সমমান পরীক্ষা ১৯ জুন হওয়ার কথা ছিল। তবে সিলেট বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। স্হগিত পরীক্ষা ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে। ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী  ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। এই বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাশের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।

দাসত্ব শেখাচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা, তৈরি হচ্ছে মেরুদণ্ডহ…
  • ২২ জুন ২০২৬
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর
  • ২২ জুন ২০২৬
জুন মাসের বেতন সাবমিট না করা ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা …
  • ২২ জুন ২০২৬
মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
  • ২২ জুন ২০২৬
রাবি ছাত্রের মুগুরের আঘাতে প্রাণ গেল শিক্ষক বাবার 
  • ২২ জুন ২০২৬
যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২২ জুন ২০২৬