‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নে কাজ করছে সরকার’

১২ অক্টোবর ২০২২, ০৪:১৬ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিবৃন্দের সঙ্গে সভা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিবৃন্দের সঙ্গে সভা © টিডিসি ফটো

সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় একথা বলেন শিক্ষামন্ত্রী। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ইবতেদায়ী মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তরের সুযোগ, মাসে পাবেন এক লক্ষ টাকা

আলোচনা সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবদান রয়েছে।

এসময় শিক্ষক প্রতিনিধিরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবী উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণে পদক্ষেপ গ্রহণ করা হবে আশ্বাস দিয়েছেন।

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950