আজ এ তুমিটাই নিখোঁজ

৩১ জানুয়ারি ২০২১, ১২:৩১ AM
সাজেদুল হক

সাজেদুল হক © টিডিসি ফটো

 

হৃদয় নিঃসঙ্গ চিল একটা পাখির গান

 

সেবার এপ্রিলে আমার জন্মদিন ছিলো,
তোমার থেকে জন্মদিনের শুভেচ্ছা টুকুও মেলেনি,
তাচ্ছিল্যের সাথে বিপরীতমুখী নিরবতা ছিলো তোমার,
কে জানে তোমার আবার অফিসসহ রাজ্যের শত ব্যস্ততা!

যতবার এটা নিয়ে তোমাকে চিঠিপত্রে হৃদয়ের সমস্ত আকুলতা, অনুভূতিগুলো মিশ্রিত করে নেমন্তন্ন পাঠাই, ততবার তোমার অজ্ঞাত জবাবে হৃদয়ের হিমঘরে বসন্তের রঙবেরঙের সমস্ত আক্ষেপ।

বুকভর্তি জমে থাকা ইচ্ছেগুলি একটু একটু করে নিভে যাচ্ছিল তোমার খামখেয়ালিপনায়।
ডাহুকী পাখির সুরে শূন্যতার আকাশনীলে আমার শরীরের ছলছল দুটি চোখ ডুবে গেলো আলমডাঙ্গা গাঁয়ের নাওহীন মাঝির বিষাদ নদে।

মৌনতার কুঁড়েঘরে প্রণয় হয়েছিলো,
টিএসসি থেকে কিনে নেবো তোমার জন্য লাল, নীল, কমলা, বেগুনীসহ নানানরঙ্গের চুড়ি,
আর না হয় খোঁপায় গুজে দেবো তোমার শিউলিফুল।
ইচ্ছে ছিলো আঙুলে আঙুল অথবা হাতে হাতে হাত রেখে হেঁটে যাবো এ দিক দিগন্ত,
শেষ হতে দেবোনা গহীনের এ পথ।

হৃদয়ের ব্যাকরণে তুমি আমার অনুভূতির কাঠগোলাপই রয়ে গেলে...
তোমার মুগ্ধ করা চুলে আলতো করে ছুঁয়ে দেবো আমার আঙুলের স্পর্শ নকশিকাঁথা।
সমুদ্রের স্রোতে ডুব দেবো দুজনে,

যেখানে এসব বিরামহীন কোলাহল দুঃখ, ব্যবচ্ছেদ,
উড়ে যাবে গাঙচিলের ঠোঁটে।
অথচ তোমারে সংবাদ দিতে গিয়ে
সুখের মানচিত্রে আজ এই তুমিটাই নিখোঁজ।

প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ ভারতে দাপ্তরিক ভাষা উর্দু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬