কইরো না বেশি তিড়িং বিড়িং, বাড়ি আমার ময়মনসিং— সনজিতের কবিতা

২৩ ডিসেম্বর ২০২০, ১০:১৯ PM
সনজিত চন্দ্র দাস

সনজিত চন্দ্র দাস © ফাইল ফটো

বাড়ি ময়মনসিং

কইরো না বেশি তিড়িং বিড়িং
বাড়ি আমার ময়মনসিং!

কই মাছের মত লাফাইয়োনা
গালা দিয়া দিবো হিং!
বাড়ি আমার ময়মনসিং

পকপক বেশি কইরো না মিয়া সব আছে জানা
সময়মতো টের পাইবা যখন দিমু হানা!

বেডাগিড়ি কার সাথে করো ভাব লও মিয়া
তুমি তো ছুডু মানুষ তোমার নানারে জিগাও গিয়া!

ময়মনসিংগা লুক আমরা ডরাই না কিছু
কোন কাজ করতে গিয়া হই না পিছু!

উড়াউরি কইরা লাভ নাইগো আমরা কি আইছি ভাইস্সা
চাপাবাজি কইরা বেইল পাইবা না শেষে যাইবা ফাইস্সা!

টিটকারি মারো ফিটকারি মারো হই নাতো কাবু
যতই নিজেদের বাবু ভাবো আসলে তোমরা আবু!

বেহল ভাইবা লাভ নাই মিয়া দেইন না যে বাইল
হারাজীবন পরে হাহুতাশ করবাইন পারবাইন গাইল!

এমনে কিছু থাকুক না থাকুক মনডা আমগোর বড়
বেশি বড়লুইক্কামি করলে দূরে যাইয়া মর!

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ায় কারাগারে ১৪ বছরের স্কুলছাত…
  • ০৪ আগস্ট ২০২৬
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬