বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ

০৪ আগস্ট ২০২৬, ১১:১২ AM
সড়ক দুর্ঘটনায় নিহত সাজিম হোসেন

সড়ক দুর্ঘটনায় নিহত সাজিম হোসেন © টিডিসি সম্পাদিত

ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শরিফুল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিম একই উপজেলার পদ্মকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ফরিদপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। মাত্র ৫ দিন আগে তার বিয়ে হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত প্রয়োজনে বাড়ি থেকে শহরের দিকে যাওয়ার পথে শরিফুল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর যানবাহনটি নিয়ে চালক পালিয়ে যান।

আরও খবর: মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফেন্সের গল্প

স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬