বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন কবি আল মুজাহিদী

১৯ জুন ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ PM
কবি আল মুজাহিদী

কবি আল মুজাহিদী © সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন। আগামীকাল বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সর্বশেষ জানাযা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে।

আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক আবিদ আজম এই তথ্য জানিয়েছেন।

তথ্যমতে, ইতোমধ্যে কবি আল মুজাহিদীকে ঢাকা বিশ্ববিদ্যালয় নেয়া হচ্ছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ এশা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর উত্তরায় কবির বাসায় নিয়ে যাওয়া হবে। রাত ১০টায় উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং রোড কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পরে আগামীকাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে কবির মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে কবিকে।

এর আগে আজ শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা এবং হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে এবং কিডনি জটিলতাসহ ফুসফুসে পানি জমায় তাকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান এই কবির প্রয়াণে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কবিতা, উপন্যাস, গল্প, অনুবাদ ও শিশুসাহিত্যসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান ছিল অতুলনীয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘যুদ্ধ নাস্তি’,প্রভৃতি। সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’ ছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9