বিলাই থেকে বাঘ

২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ PM
গল্প - বিলাই থেকে বাঘ

গল্প - বিলাই থেকে বাঘ © টিডিসি সম্পাদিত

ক্যাম্পাসে এক সময় একটা ছোট্ট বিলাই ছিল। শান্ত, নিরীহ, মাঝে মাঝে মিউ মিউ করে নিজের অস্তিত্ব জানান দিতো। তখন বড় বড় বাঘেরা ঘুরে বেড়াতো- হুঙ্কার দিতো, থাবা মারতো। সেই সময় আমরা অনেকেই বিলাইটার পাশে দাঁড়িয়েছিলাম। ভাবতাম, আহা! কী অসহায় প্রাণী, এদের একটু বাঁচতে দেওয়া উচিত।

কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। ডারউইন সাহেব যদি ক্যাম্পাসে থাকতেন, হয়তো নতুন একটা থিওরি লিখতেন “রাজনৈতিক বিবর্তন: বিলাই টু বাঘ আফটার পাওয়ার”।

কারণ, সেই বিলাই আর বিলাই নাই। আয়নায় নিজেকে দেখে সে এখন গর্জন প্র্যাকটিস করছে। মিউ মিউ থেকে সরাসরি “গ্ররর”! আগে যে লুকিয়ে থাকত, এখন সে শোডাউন দেয়। আগে যে পালাতো, এখন সে তাড়া করে। আগে যে বলত “আমাদের বাঁচান”, এখন সে বলছে “হুঁশিয়ার”।

ক্যাম্পাসের বাতাসও যেন একটু কনফিউজড। দেয়ালগুলো ফিসফিস করে বলে-
“এই যে, তুমি কি সেই আগের বিলাই?”
সেই বিলাই উত্তর দেয়-
“না ভাই, আপডেট ভার্সন! এখন আমি ক্ষমতায়।”

মজার ব্যাপার হলো, যখন বিলাই ছিল, তখন অন্যদের বাঘ হওয়া খারাপ লাগত। আর এখন নিজে বাঘ হয়ে বুঝেছে—গর্জন করতে বেশ মজা!

হামলা? ওটা এখন “অ্যাক্টিভ পলিটিক্স”।
মামলা? “স্ট্র্যাটেজিক মুভ”।
অস্ত্রের শোডাউন? “পাওয়ার ডিসপ্লে”!

ক্যাম্পাস চুপচাপ বসে ভাবে-
“আমি তো শুধু একটা পড়ার জায়গা হতে চেয়েছিলাম... এতো চিড়িয়াখানা হয়ে গেল!”

শেষমেশ সেই পুরোনো দর্শকরা, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর বলি, আসলে সমস্যা বিলাই বা বাঘ না…
সমস্যা হলো, যেই ক্ষমতায় যায়, সে-ই নিজের ভেতরের বাঘটা বের করে আনে।

আর ক্যাম্পাস?
সে এখনো আশা করে-
কেউ একদিন এসে বলবে,
“চল, একটু মানুষ হওয়া যাক।”

ট্যাগ: গল্প
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬
অ্যারিসটোফার্মা লিমিটেডে চাকরি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৯ আগস্ট ২০২৬
নতুন নীতিমালায় প্রাথমিক শিক্ষক বদলিতে ধীরগতি
  • ২৯ আগস্ট ২০২৬
বিপিএল ইস্যুতে তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা
  • ২৯ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দি…
  • ২৯ আগস্ট ২০২৬
লঘুচাপে ভারী বৃষ্টির আভাস, কয়েক অঞ্চলে নদীর পানি বাড়ার শঙ্কা
  • ২৯ আগস্ট ২০২৬