যে কারণে নামের পাশে ‘ডাক্তার’ লেখেন না তসলিমা নাসরিন

০৯ মার্চ ২০২৩, ১১:৫৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © ফাইল ছবি

বিতর্কিত লেখিতা তসলিমা নাসরিন সব সময় থাকেন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট দিয়ে সব সময় থাকেন সরব। এবার নিজের নামের পাশে ডাক্তার শব্দ না ব্যবহারের কারণ জানিয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা।

বৃহস্পতিবার রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে নিজের নামের পাশে কোনো পদবী যুক্ত না করার কারণ জানিয়েছেন তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার নামের আগে আমি ডাক্তার বা ডাঃ লিখিনা, যদিও এম বি বি এস পাস করেছি, কয়েক বছর ডাক্তারি করেছি। আমার নামের আগে আমি ডক্টর বা ডঃ লিখিনা, যদিও বিশ্বের  চারটে নামী বিশ্ববিদ্যালয়  থেকে আমি ডক্টরেট ডিগ্রি পেয়েছি। 

আমি চার দশকের বেশি কবিতা লিখছি। দু’ডজনের বেশি কবিতার বই বেরিয়েছে। তবুও আমি নিজের নামের আগে কবি শব্দটি  লিখিনা।  লিখতে লজ্জা হয়। 

আমি কেউ নই, কিছু নই, এটিই আমাকে স্বস্তি দেয়, চমৎকার নিরাপত্তা দেয়।’’

প্রসঙ্গত, তসলিমা নাসরিন তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন। তার এই লেখনির জন্য তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এই কারণে ১৯৯৪ সালে তিনি দেশ ত্যাগ করেন। কয়েক বছর তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এরপর ভারতে চলে যান। বর্তমানে ভারতের দিল্লিতে বসবাস করছেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেড অব এসএমই পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআর পেমেন্টে টাকা জমা নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে আসিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬