ইউটিউব ট্রেন্ডিংয়ে সেরার তালিকায় ‘বাবু খাইছো’

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪ AM
গানের অংশ

গানের অংশ © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত শব্দ ‘বাবু খাইছো’। এবার এই নামে অর্থাৎ ‘বাবু খাইছো’ শিরোনামে মুক্তি পেয়েছে একটি নাটক। এর আগে গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটির এরই মধ্যে ভিউ দাঁড়িয়েছে ৩৩ লাখের বেশি। যোগাযোগ মাধ্যম ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে সেরার জায়গা করে নিয়েছে।

এছাড়া এই নাটকে ব্যবহৃত হয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গানও। এটিও হয়েছে ব্যাপক আলোচিত। আর এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৩ লাখের বেশি। গান ও নাটক দু’টিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে নাটকটির শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দিয়েছে। গানটি গেয়েছেন মীর মারুফ। তিনি ডিজে মারুফ নামে অধিক পরিচিত। ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে গানটির অবস্থান এখন নবম।

প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। এই টিমের অন্যতম সদস্য আলম আশরাফ। তিনি বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর নাটকটি ট্রেডিংয়ের তালিকায় ১ নম্বর স্থানে উঠে আসে। ভাবতেই পারিনি, এত অল্প সময়ে কাজটি এত আলোচিত হবে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন ঈগল মিউজিকের কচি আহমেদ।

প্রসঙ্গত, মুক্তি পাওয়ার পর থেকে ‘বাবু খাইছো’ শিরোনামের নাটক ও গান দুটোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এ নিয়ে আলোচনার পাশাপাশি অনেক সমালোচনাও পড়তে হয়েছে।  

মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬