অপু বিশ্বাসের মা আর নেই

১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ AM

© সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা শেফালি বিশ্বাস। আজ শুক্রবার তার সহকারি সজল খবরটি নিশ্চিত করেছেন।

কয়েকদিন আগে স্ট্রোক করার পর থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শেফালি বিশ্বাস। পরে পরীক্ষা করে তার ফুসফুসে পানি জমেছে বলে জানান চিকিৎসকরা। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ শেষকৃত্যের জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। অপু বিশ্বাস তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট। শাকিব খানের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে অপুর বাসায়ই থাকতেন শেফালি বিশ্বাস।

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬