লাইফ সাপোর্টে অভিনেতা সাদেক বাচ্চু

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ AM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অভিনেতা সাদেক বাচ্চুকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাদেক বাচ্চুর হৃদযন্ত্রের ৮০ শতাংশই কাজ করছে না। যার কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসকরা।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু। সেখানে তার কোভিড-১৯ টেস্ট করানো হয়। গত মঙ্গলবার সেটির ফল পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গেছে, সাদেক বাচ্চুর শরীরে করোনা ছাড়াও আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে। তার মধ্যে ফুসফুসের ইনফেকশনটা নিয়ে শঙ্কিত তার পরিবার। চিকিৎসকদের বরাত দিয়ে অভিনেতার মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন জানান, ‘বাবার এই অবস্থা রিকভার করতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে।’ এসময় বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে।

প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক’শ ছবিতে খলঅভিনেতা হিসেবে প্রতাপের সঙ্গে কাজ করেছেন।

 

দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬