জনপ্রিয় তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন

০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:২১ AM

© সংগৃহীত

জনপ্রিয় তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি আর নেই। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ভারতের অন্ধ্রপ্রদেশে নিজ বাসভবনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে জয় প্রকাশ রেড্ডির বয়স হয়েছিল ৭৪ বছর।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, জয় প্রকাশ রেড্ডির মৃত্যুর খবরে ভারতের বিনোদন জগতে ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মূলত খল চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। অবশ্য কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন তিনি।

‘সমরসিমা রেড্ডি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নজরে আসেন এই অভিনেতা। এরপর অসংখ্য সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৪৬ সালের ৮ মে অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিন জয় প্রকাশ রেড্ডি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬