জয়া আহসানের নতুন প্রজেক্ট ‘ছেলেধরা’

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১ PM

© ফাইল ফটো

করোনা কারণে গত ৬ মাস যাবৎ ঢাকায় রয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। সময়টা ঘরবন্দি হলেও জয়াকে নিয়ে টলিউডের দরজা-জানালা বন্ধ হয়নি। সেই সূত্রে শুক্রবার (৪ সেপ্টেম্বর) কলকাতা থেকে ভেসে এলো নতুন ছবির সুবাস। জয়াকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেন টলিউডের ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’-খ্যাত শিলাদিত্য মৌলিক।

‘ছেলেধরা’ নামের এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ছবিটিতে আরও থাকবেন কলকাতার অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ঈশান মজুমদাররা প্রমুখ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জয়া জানান, এই মাসেও ঢাকা টু কলকাতার আকাশপথ চালু না হলে, অক্টোবরের প্রথম দিকে তিনি সড়ক পথে পৌঁছাবেন। ফের শুরু করবেন কলকাতা মিশন, যুক্ত হবেন ‘ছেলেধরা’ ইউনিটে।

ছবিটিতে নিজের চরিত্র ও গল্পের প্রেক্ষাপট প্রসঙ্গে জয়া বললেন, ছিনতাই হয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধারের জন্য একজন মায়ের সংগ্রাম দেখা যাবে এখানে। সন্তানকে উদ্ধার করতে গিয়ে নতুন করে নিজেকে আবিষ্কার করেন মা। আমার চরিত্রটি এমনই।

পরিচালক শিলাদিত্য মৌলিক গণমাধ্যমকে বলেন, এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনী উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্য দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলো এই ছবিতে দেখানো হবে।

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬