আইসিইউতে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

২১ আগস্ট ২০২০, ১১:৪২ PM

© ফাইল ফটো

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সংগীতশিল্পীর সহকারী মোশাররফ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্যারকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর আমাদের জানানো হয়েছে তিনি আইসিইউতে আছেন। এর বেশি কিছু আপাতত জানানো হয়নি। সবকিছুই তাঁর ছেলে হাবিব ওয়াহিদই করছেন।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহ খানেক আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর কোভিড–১৯ পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেওয়া হয়। 

ফেরদৌস ওয়াহিদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ফেসবুকে প্রকাশ করেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী ফকির আলমগীর। নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, এ দেশে পপ গানের কিংবদন্তিতুল্য শিল্পী, আমার বন্ধু, চিরসবুজ তারুণ্যের প্রতীক ফেরদৌস ওয়াহিদ অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি আছেন। তাঁর একান্ত সহকারীর সঙ্গে আমার কথা হয়েছে। প্রথম টেস্টে করোনা নেগেটিভ এসেছে। আরেকটি টেস্টের রেজাল্ট পাওয়ার অপেক্ষায়। সতীর্থ শিল্পী, ভক্ত–অনুরাগী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাইছি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬