করোনায় আক্রান্ত এস আই টুটুল

২১ আগস্ট ২০২০, ০৩:০২ PM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীতশিল্পী এস আই টুটুল। আজ শুক্রবার তিনি নিজেই তার ব্যক্তিগত ভেরিফাইয়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানিনা পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।

এস আই টুটুল জনপ্রিয় এল আর বি ব্যান্ডের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি ‘ফেস টু ফেস’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।

উল্লেখ্য, দারুচিনি দ্বীপ নামক চলচিত্রে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচিত্র সেরা সঙ্গীত পরিচালকের এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হন (ভালবাসলেই ঘর বাধা যায় না) চলচ্চিত্রে।

এছাড়া ২০১৫ সালে আবারও দুইটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন (বাপ জানেরব বায়োস্কোপ) চলচ্চিত্রে সেরা প্লেব্যাক সংগীত শিল্পী ও সেরা সুরকার হিসাবে তিনি ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচিত্র উৎসবে নিরন্তর চলচিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৬ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬