করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সানাই

০৬ আগস্ট ২০২০, ০৮:০৬ AM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ও মডেল নায়িকা সানাই সানাই মাহবুব। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল।

এই অবস্থায় তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার ফলাফল এসেছে আমি করোনা পজিটিভ।’

তিনি আরও বলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬