ক্লান্তি শেষে নীড়ে ফেরার গান

২৫ জুলাই ২০২০, ০৬:৩৫ PM

© টিডিসি ফটো

দৃষ্টির সীমানা পেরিয়ে প্রাচীর ছুঁয়ে গেলো হলুদ রঙের বিরামহীন দুঃখ।
মৌনতার নিষ্পাপ অনুভূতি গুলো নিয়ে গেলো আবহমান প্রশান্তি।

মহামান্য হৃদয়!
আপনার নিরবতাই যদি হয় এই নির্বোধের পানিশমেন্ট,
জেনে রাখুন তবে জগতের তাবৎ ‘মায়ারোগ’
একদিন আপনার ঐ লৌহ শরীর সঞ্চারিত করে দিয়ে যাবে শীতল ডানার মেঘ।

যদি উড়ে যায় প্রাত্যহিক জীবনের ক্লেশ,
যদি থেমে যায় অসুস্থ পৃথিবীর অবারিত শোক,

তবে জেনে রাখুন,
ধৈর্যের এমতেহান দিয়ে সফলতার কাঙ্ক্ষিত মনজিলে মুয়াজ্জিনের সুমধুর আজানে ভেসে উঠবে আরো একটি প্রত্যাশিত ভোর।

একদিন শেষ হবে ধরনীর সমস্ত অবসর,
ব্যাস্ত হয়ে উঠবে শহর, জনপদ, সড়ক বিস্তৃত নগরী।
দাম্ভিকতার মিছিল শেষে, নীড়ে ফিরবে সৈনিক বীরের ভেসে।

বিষাদে ভরা শ্রাবণে মেঘেদের দিন-সমুদ্র নৌযানে শেষ হবে একদিন।

লেখক: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬