অভাবের তাড়নায় শুটিংয়ে গিয়ে পরিবারসহ করোনায় আক্রান্ত সুরজিত

২১ জুলাই ২০২০, ০১:৪২ PM

© ফাইল ফটো

মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সুরজিত বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়টা বাসায় বসেই কাটিয়েছেন তিনি। এর আগে পরিবারের অর্থের সংকট তৈরি হলে শুটিংয়ে ফেরেন এই অভিনেতা। পরিবারে অভাবের তাড়নায় শুটিং করতে গিয়ে তার স্ত্রী এবং মেয়েসহ পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

সুরজিত বন্দ্যোপাধ্যায়ের মেয়ে দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায় নিজেই তার পরিবারের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছেন।

সুরজিতের মেয়ে দেবপ্রিয়া বলেন, ‌প্রথমে আমার মায়ের জ্বর আসে। এর কয়েক দিনের মধ্য়েই বাবার গলা ব্যাথা শুরু হয়। এপর পরীক্ষা করানো হলে, বাবা-মা ও আমি ৩ জনের রিপোর্টই পজিটিভ আসে। নিয়ম মেনে শুটিং শুরু হলে বাবা কাজ শুরু করেন। সাবধানে থাকা সত্ত্বেও, কীভাবে করোনায় আক্রান্ত হলেন বুঝে উঠতে পারছি না।

তিনি আরও বলেন, আমরা সবার থেকে আলাদা থাকছি। অন্যদের সংস্পর্শে গিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দেওয়া থেকেও নিজেদের বিরত রেখেছি। রাখব।

মায়ের জ্বর এখনো পুরোপুরি নামেনি। তবে এখনো কারোর শ্বাষকষ্ট দেখা যায়নি। এবার কোনো একজনের হঠাৎ শ্বাসকষ্ট উঠলে কি করব, কোন হাসপাতালে ব্যবস্থা করব, বেড পাব কী না, এই মূহুর্তে তা কিচ্ছু জানি না। অক্সিজেন সিলিন্ডার আনানোর ব্যবস্থা করতে হবে যেভাবে হোক। জানি না কোন দিকে শারীরিক অবস্থা এগোবে। শুধু জানি, পনেরো দিনের মধ্যে তিনজনকে লড়ে উঠতেই হবে। হবেই।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬