করোনায় ঘরবন্দি শায়লার কবিতা ঝুলি

১৬ জুলাই ২০২০, ১২:০০ PM

পয়সা কড়ি
টাকাকড়ি নেই হাতে,
স্বজন কোথায় পাই?
টাকা দিয়ে পুষেছিলাম,
বন্ধুবান্ধব ভাই।
শেষ সব পয়সা কড়ি,
জমা ছিলো যা।
ভিটেমাটি বেচে দিলাম,
যা ছিলো সকল তা।
পয়সা ফুরোলো বন্ধু উধাও
একাকীত্ব সাথী,
পেনশনগুলো উড়িয়ে দিয়েছি
নেই কিছুই আর বাকী।
মৌমাছি উড়ে গিয়েছে
অন্য মধুচাকে,
অমাবস্যায় ফিরবে তারা
নতুন কোনো বাকে।

স্বল্পতা
বিন্দু জমে সিন্ধু হলো
অণু থেকে কণা,
একটি কোষ বৃদ্ধি পেয়ে
মানবের সূচনা।

ক্ষুদ্র থেকে বৃহৎ হয়,
প্রকৃতির সত্য।
ভালোলাগা আর বিশ্বাস, সম্মান
ভালোবাসার তত্ত্ব।

এক এক করে একশো হলো,
শূন্য বড় দামি।
শূন্য ছাড়া পূর্ণ হয় না,
হোক সে যতই নামি।

দৃষ্টিভ্রম
ক্ষুদ্র যে জন হেলা করে,
বৃহৎ নাহি জোটে।
কুসুমকলি ছোট হলে,
ফুল তবে ফোটে।

ডিম্বক আমরা কজন দেখি?
ফলতো চোখে পড়ে!
ক্ষুদ্রে না তৃপ্তি পেলে,
দৃষ্টি গেছে মড়ে।

গুটি কয়েক অক্ষর নিয়ে,
মস্ত বড় বই।
নানান রূপে সামনে আসে,
ক্ষুদ্র তবে কই?

যে জন বলে ক্ষুদ্র মতি,
ক্ষুদ্র নারী নর।
আমি বলবো বিশ্বজুড়ে,
এদের আবাসন ঘরই।।

লেখক: শয়লা আক্তার (শারমিন), পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
সংগ্রহকারী: সাইফুল ইসলাম সায়েম, রাঙ্গাবালী।

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন
  • ২৫ এপ্রিল ২০২৬
মেধানির্ভর-আত্মবিশ্বাসী-সৃজনশীল মানবসম্পদ গড়তে চায় সরকার: প…
  • ২৫ এপ্রিল ২০২৬
যশোরে এসির পাইপ চুরির হিড়িক
  • ২৫ এপ্রিল ২০২৬
ইরানে ফের হামলা চালাতে চায় ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সবুজ সংক…
  • ২৫ এপ্রিল ২০২৬
ট্রেনের ছাদে ভ্রমণের সময় গার্ডারে ধাক্কা লেগে যুবকের মৃত্যু
  • ২৫ এপ্রিল ২০২৬
সরাসরি ভাইভা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে অ্যাসিস্ট্…
  • ২৫ এপ্রিল ২০২৬