সিনেমার কাহিনী যেন বাস্তবে, সুশান্তের মৃত্যু রহস্য তদন্তে ক্রাইম ব্রাঞ্চে জামাই!

১০ জুলাই ২০২০, ১১:০৮ AM

© জি নিউজ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এখনও মুম্বই পুলিশের তদন্তাধীন। এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ। এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে, সুশান্তের জামাই ওমপ্রকাশ সিং মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন। শ্যালকের মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন তিনি।

প্রসঙ্গত, সুশান্তের দিদি ঋতু বিয়ে করেন হরিয়ানা ক্যাডারের আইপিএস ওমপ্রকাশ সিংকে। যিনি বর্তমানে হরিয়ানা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি। আর সুশান্তের জামাই প্রথম দাবি করেছিলেন, সুশান্তকে খুন করা হয়েছে, সুশান্ত আত্মহত্যা করার মতো মানসিকতার ছেলে কখনওই নয়।

আর এখন শোনা যাচ্ছে, সুশান্তের মৃত্যু তদন্ত স্বচ্ছভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে তিনি মুম্বইয়ে বদলি নিয়েছেন। আর এবিষয়ে বেশকিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যদিও সত্যিই সুশান্তের জামাই ওমপ্রকাশ সিং মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন কিনা, সে বিষয়ে অভিনেতার পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমনকি ওমপ্রকাশ সিং নিজেও এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর তাঁর আরও এক জামাই বিশাল কৃতি (শ্বেতা সিং কৃতির স্বামী) নেপোমিটার চালু করেছেন। যে নেপোমিটারে মাধ্যমে বলিউডের কোনও ছবি ‘স্বজনপোষণ’ দোষে দুষ্ট কিনা তা বিচার করতে পারবেন জনতা। খবর: জি নিউজ।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close