ছড়িয়ে পড়েছে সুশান্তের মৃতদেহের ভিডিও, তোলপাড়!

২৬ জুন ২০২০, ০৯:০১ PM

© জি২৪ঘন্টা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঘরে ঢুকে পুলিশ তদন্ত শুরু করেছে। বিছানার উপর পড়ে রয়েছে সুশান্তের দেহ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। কীভাবে নেট দুনিয়ায় এই ছবি বা ভিডিও ছড়িয়ে পড়তে পারে?

এবার তা নিয়ে সরব অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। গোটা ঘটনায় মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বস্তিকা।

নিজের টুইটার হ্যান্ডেলে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘ইউটিউবে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সুশান্তের ঘরের ছবি, যেখানে সুশান্তের মৃত্যুর পর পুলিশ কর্মকর্তাদের তাঁর ঘরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এটার অর্থ ওই সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করছিলেন। কেন মুম্বই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করছেন না? আর ভিডিওগুলো ইউটিউব থেকে কেন তুলে নেওয়া হচ্ছে না?’

প্রসঙ্গত, ‘দিল বেচারা’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। তবে এটাই প্রথম নয়, এর আগে ‘ডিটেক্টিভ ব্যোমকেশ’ ছবিতেও সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন স্বস্তিকা। খবর: জি২৪ঘন্টা।

মাতামুহুরীর চরে তামাক ছেড়ে বাদামে ঝুঁকছেন চাষিরা
  • ০৮ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
close