এবার ১৬ বছর বয়সী টিকটক স্টার সিয়া কক্করের আত্মহত্যা!

২৬ জুন ২০২০, ০১:২১ PM

© জি২৪ঘন্টা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শোক কাটিয়ে না উঠতেই এবার আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর। মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা করেন সিয়া। ভারতের নয়া দিল্লির প্রীত বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সিয়া কক্কর।

তবে কী কারণে সিয়া আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ব্যক্তিগত কারণেই ওই টিকটক স্টার আত্যহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার অর্জুন সারিন। খবর: জি২৪ঘন্টা।

রিপোর্টে প্রকাশ, টিকটকে এক মিলিয়ন বা ১০ লাখ ফলোয়ার সিয়ার। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে তাঁর এক লাখ ফলোয়ার। ফলে কাজের জগতের জন্য নয়, ব্যক্তিগত কারণেই সিয়া কক্কর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তবে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। পাশাপাশি সিয়ার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬
২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ব্রাজিলের?
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
  • ২৫ জুন ২০২৬
গোল অবদানে মেসির পাশে ভিনিসিয়ুস
  • ২৫ জুন ২০২৬
পেলে-কাফু-রোনালদোর এলিট ক্লাবে নেইমার
  • ২৫ জুন ২০২৬