আত্মহত্যা করেছেন সুশান্ত, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

২৪ জুন ২০২০, ১১:২২ PM

© ফাইল ফটো

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হতে পেয়ে তা প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। সেখানে বলা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্তের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা ছিল আলোচনার বিষয়।

এদিকে, তার মৃত্যুর দুই সপ্তাহের মধ্যে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়ে তা প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। এই প্রতিবেদনে বলা হয়েছে, গলায় ফাঁস দেওয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল সুশান্তের। তাছাড়া তার শরীরে লড়াইয়ের চিহ্ন বা কোনও রকম বাহ্যিক আঘাতের প্রমাণ নেই। তার হাত-পায়ের নখও ছিল একদম পরিষ্কার। তাই প্রতিবেদন অনুযায়ী সুশান্ত যে আত্মহত্যা করেছেন তা স্পষ্ট। 

এর আগেও সুশান্তের ময়নাতদন্ত করা হয়েছিল। তিনজন চিকিৎসকের স্বাক্ষর করা ঐ প্রতিবেদনেও সুশান্তের মৃত্যুর একই কারণ উল্লেখ্য করা হয়েছিল। তবে এবার চূড়ান্ত প্রতিবেদনে ৫ জন চিকিৎসকের সই রয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। 

সুশান্তের ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার পর ময়নাতদন্তে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬
২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ব্রাজিলের?
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
  • ২৫ জুন ২০২৬
গোল অবদানে মেসির পাশে ভিনিসিয়ুস
  • ২৫ জুন ২০২৬
পেলে-কাফু-রোনালদোর এলিট ক্লাবে নেইমার
  • ২৫ জুন ২০২৬