মাত্র কয়েক দিনের জন্য বিদায় নিচ্ছি: নেহা কাক্কর

২৪ জুন ২০২০, ০৩:৪৯ PM

© ফাইল ফটো

নিজের গান দিয়ে সবসময় ভক্তদের মন জয় করে এবার করোনা পরিস্থিতিতে লকডাউনেরও এ ধারা থামায় নি নেহা কাক্কর। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো লকডাউনের মধ্যেও ভক্তদের সঙ্গে যুক্ত ছিলেন নেহা।

এবার নিলেন ভিন্ন সিদ্ধান্ত। কিছু দিনের জন্য সামাজিক মাধ্যমকে বিদায় জানিয়েছেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গায়িকা নিজেই সেই কথা জানিয়েছেন। পোস্টে নেহা লেখেন, শুতে যাচ্ছি, পৃথিবী সুস্থ হয়ে উঠলে জাগিও। সেই সঙ্গে আরও জানিয়েছেন, চিন্তা করো না, মাত্র কিছু দিনের জন্য বিদায় নিলাম।

নেহার এই পোস্ট সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেই সঙ্গে অনেকেই মন্তব্যও করেছেন এই পোস্টে। গায়িকা নিজের পোস্টে লিখেছেন, আবার শুতে যাচ্ছি। পৃথিবী সুস্থ হলে তখনই উঠিও। সেই পৃথিবীতে- যেখানে স্বাধীনতা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, আনন্দ আছে, যেখানে ভালো লোকদের স্বীকৃতি দেওয়া হয়। যেখানে থাকবে না কোনও ঘৃণা, পরিবারতন্ত্র, হিংসা, কুরুচিকর মন্তব্য, হত্যা, আত্মহত্যা এবং খারাপ মানুষেরা। শুভ রাত্রি। চিন্তা করবেন না, মাত্র কয়েকদিনের জন্য বিদায় নিচ্ছি।

অবশ্য নেহা তার পোস্টের ক্যাপশনে লেখেন, আমার এই পোস্টের জন্য কউ কষ্ট পেলে আমি ক্ষমা প্রার্থী। এ বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছি, কিন্তু কীভাবে প্রকাশ করবো বুঝতে পারছিলাম না। খুশিতে থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি খুবই আবেগী একজন মানুষ। তাই এই ধরনের বিষয় আমাকে খুবই আহত করে। চিন্তা করবেন না। সকলকে অনেক ভালোবাসা, বিশেষ করে হেটার্সদের।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close