‘সুশান্তকে আমিই লঞ্চ করেছিলাম, আর আমার বিরুদ্ধেই মামলা!’

১৯ জুন ২০২০, ১১:২৫ AM

© জি২৪ঘন্টা

সুশান্তের মৃত্যুর ঠিক পরই সালমন খান, করণ জোহর, একতা কাপুরসহ বলিউডের একাধিক প্রযোজক ও ব্যক্তিত্বদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। এমনকি ইতিমধ্যেই, সুশান্তের মৃত্যুর ঘটনায় মুম্বইয়ের পাঁচটি প্রযোজনা সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে পুলিশ। এদিকে এই মামলায় তাঁর নাম জড়ানোয় বেজায় চটেছেন একতা কাপুর।

তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন একতা। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার একটি খবরের পোর্টালের স্ক্রিনশট শেয়ার করেন বিরক্ত একতা।

তিনি লিখেছেন, ‘সুশিকে কাস্ট না করার জন্য আমার বিরুদ্ধে মামলা করার জন্য ধন্যবাদ। যখন আমিই ওকে প্রথম ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলাম। এই বিভ্রান্তিকর তত্ত্বগুলিতে আমি বিচলিত। দয়া করে এখন পরিবার ও বন্ধুদের শান্তিতে শোকপ্রকাশ করতে দিন। সত্যিটা থেকেই যায়। এটা বিশ্বাস করতে পারছি না।’

একতা আরও লিখেছেন, ‘সুধীর কুমার ওঝার এই মামলা যেখানে আমার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুশান্তকে সাতটি ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। যার মধ্যে কিছু ছবি মুক্তিই পায়নি। আর এই কারণেই সুশান্ত এই পদক্ষেপ করেছেন।’

আইনজীবী সুধীর কুমার ওঝা জানিয়েছেন, ‘আমি বিহারের মুজাফরপুরের একটি আদালতে করণ জোহর, সঞ্জয়লীলা বনশালি, সলমন খান, একতা কাপুর সহ মোট আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এই আট জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘কিস দেশমে নিকলা হোগা চান্দ’ ধারাবাহিকে প্রথমবার পর্দায় দেখা যায় সুশান্ত সিং রাজপুতকে। পরে তবব ঞঠ-র ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সুশান্ত। সেখান থেকেই পরিচিতি পান তিনি। খবর: জি২৪ঘন্টা।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close