বাবু আমাকে ক্ষমা করে দিও— সুশান্তের বোনের করুণ স্ট্যাটাস

১৮ জুন ২০২০, ০৩:১৪ PM
সুশান্ত ও শ্বেতা সিং কীর্তি

সুশান্ত ও শ্বেতা সিং কীর্তি

সারা ভারতকে যেন নাড়িয়ে দিয়ে গেছে সুশান্তের এই অকাল মৃত্যু। বলিউডের নেপোটিজম নিয়ে সরব সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে উঠে এলো ভাইহারা বোনের আর্তনাদ, ফেসবুকে শেয়ার করলেন মনের কথা, যা ইতিমধ্যে খুবই ভাইরাল। সুশান্ত কিছুদিন ধরে যে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, তাঁর বোনের পোস্টে যেন ধরা পড়েছে তারই বিভিন্ন ঝলক। তাই এই পোস্টার মধ্যে দিয়েই ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর এই পোস্ট ঘিরে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য।

শ্বেতা সিং কীর্তি তাঁর পোস্টে লিখেছেন, “আমার বেবি, আমার বাবু, আমার বাচ্চা আজ আর শারীরিকভাবে আমাদের মধ্যে নেই...আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে ছিলে, তবে আমি জানি তুমি ছিলে প্রকৃত লড়াকু, সাহসের সঙ্গে লড়াই করছিলে তুমি। আমাকে ক্ষমা কর আমার সোনা...যত কষ্টের মধ্যে দিয়ে তুমি দিন কাটিয়েছও তার জন্য ক্ষমা চাইছি...যদি আমার পক্ষে সম্ভব হতো তাহলে তোমার সব দুঃখ আমি নিতাম আর তার পরিবর্তে দিতাম আমার সমস্ত খুশি। তোমার উজ্জ্বল দুটো চোখ পৃথিবীকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। তোমার নিষ্পাপ হাসি তোমার পরিষ্কার মনের পরিচয়। তোমাকে অনেক ভালোবাসা, তুমি যেখানেই থাকও তোমার জন্য রইল অনেক ভালোবাসা।”

তিনি আরও লেখেন, “আমার সমস্ত প্রিয়জন, আমি জানি একটা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়েও যাচ্ছি আমার, তবে আমার মনে হয় আমাদের ঘৃণার বদলে প্রেম ও রাগের বদলে দয়া ও করুণাকে পাথেয় করা উচিত।

শ্বেতা সিং কীর্তি সুশান্তের লেখা একটা চিরকুট শেয়ার করেছেন, যাতে লেখা আছে, “সে যেটা করতে পারব বলে আর সে যেটা করতে পারব না বলে, সাধারণত দুটোই ঠিক। তুমিই প্রথম সেই মহিলা। তোমাকে অনেক ভালোবাসা। তোমার ভাই সুশান্ত।”

সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তির লেখা এই আবেগ প্রবণ পোস্টটি বারংবার পড়া হচ্ছে। প্রসঙ্গত রবিবার এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

মেধানির্ভর-আত্মবিশ্বাসী-সৃজনশীল মানবসম্পদ গড়তে চায় সরকার: প…
  • ২৫ এপ্রিল ২০২৬
যশোরে এসির পাইপ চুরির হিড়িক
  • ২৫ এপ্রিল ২০২৬
ইরানে ফের হামলা চালাতে চায় ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সবুজ সংক…
  • ২৫ এপ্রিল ২০২৬
ট্রেনের ছাদে ভ্রমণের সময় গার্ডারে ধাক্কা লেগে যুবকের মৃত্যু
  • ২৫ এপ্রিল ২০২৬
সরাসরি ভাইভা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে অ্যাসিস্ট্…
  • ২৫ এপ্রিল ২০২৬
মজুত নিয়ে ধোঁয়াশা, সংকট মরণব্যাধি জলাতঙ্কের টিকার
  • ২৫ এপ্রিল ২০২৬