ভাষা দিবসে কবিতা পাঠে এসে চির বিদায় ভারতীয় কবির

২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১ AM
কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়

কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠ করা হলো না ভারতের কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের। ঢাকায় কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে এসে হৃদরোগে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকায় এক কবিতা পাঠের অনুষ্ঠানে যোগদানের কথা ছিল তার। অনুষ্ঠানে যোগ দিতে সকালে প্রস্তুতি নিচ্ছিলেন সত্যব্রত। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথরুমে পড়ে যান। কবিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কবির লাশ তার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন। সংবাদমাধ্যমটি আরও জানায়, সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে স্থানীয় পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ছুটে যান। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। গত তিন বছর ধরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠের আমন্ত্রণ পেয়ে ঢাকায় আসছিলেন তিনি।

সত্যব্রতের ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন কবি। শরীর ভালো যাচ্ছিল না। কিন্তু ভাষার টানে, কবিতার টানে নিমন্ত্রণ ফিরিয়ে দেননি। প্রতিবারের মতো এবারও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠের আমন্ত্রণ পেয়ে ঢাকায় ছুটে গিয়েছিলেন। কিন্তু এবার আর তার কবিতা পাঠ করা হল না।

ভাষা দিবসে কবিতা পাঠে এসে চির বিদায় ভারতীয় কবির

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যা…
  • ২৫ এপ্রিল ২০২৬
যে দুই কারণে পুলিশ বলছে- ‘বৃষ্টি আর বেঁচে নেই এবং তার লাশ প…
  • ২৫ এপ্রিল ২০২৬
খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিলেন এমপি জিলানী
  • ২৫ এপ্রিল ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে বায়ো-ইকোনমি রেজল্যুশন গৃহীত
  • ২৫ এপ্রিল ২০২৬
কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ইগনিশন শ…
  • ২৫ এপ্রিল ২০২৬
জামিল হত্যায় অভিযুক্ত হিশামের অতীত রেকর্ড অপরাধে ভরা
  • ২৫ এপ্রিল ২০২৬