বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

২৩ জানুয়ারি ২০২০, ০৬:৩২ PM
সংবাদ সম্মেলনে অতিথিরা

সংবাদ সম্মেলনে অতিথিরা © টিডিসি ফটো

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, ডা. কেএম মুজাহিদুল ইসলাম, ড. জালাল আহমেদ, ড. মোহাম্মদ মিজানুর রহমান, সংস্কৃতি উপবিভাগের উপপরিচালক নূরুন্নাহার খানম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, আজ বাংলাদেশের প্রাচীনতম সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার দিন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে, এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তনের ৬০ বছর অর্থাৎ হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করছে। ১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত ৩০৭ জন লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ প্রাপ্তরা হলেন—
১. কবিতা- মাকিদ হায়দার
২. কথাসাহিত্য- ওয়াসি আহমেদ
৩. প্রবন্ধ/গবেষণা- স্বরোচিষ সরকার
৪. অনুবাদ- খায়রুল আলম সবুজ
৫. নাটক- রতন সিদ্দিকী
৬. শিশুসাহিত্য- রহীম শাহ
৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- রফিকুল ইসলাম বীর উত্তম
৮. বিজ্ঞান/কল্পবিজ্ঞান- নাদিরা মজুমদার
৯. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ফারুক মঈনউদ্দীন
১০. ফোকলোর- সাইমন জাকারিয়া

উল্লেখ্য আগামী ২রা ফেব্রুয়ারি রবিবার অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ প্রদান করবেন।

ট্যাগ: বইমেলা
আজ ও কাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬