আবু রায়হানের কবিতা ‘বিষাদ’

১৯ নভেম্বর ২০১৯, ০৫:২১ PM

বিষাদ

তুমি কি শুনেছো?
গহীন অরণ্যের আত্মচিৎকার
নিসঃঙ্গতার প্রলাপ,
ঘোর অন্ধকারে চাদরে মোড়া
নির্বাক বিলাপ।
তুমি কি দেখেছো?
প্রখর চৈত্রে কোমল মৃত্তিকার চিড়
তৃষ্ণায় হাহাকার,
ভরা যৌবনা নদীর ছুটে চলা
কচুরিপানার সাঁতার।
তুমি কি কান পেতে শুনেছো?
আহত সৈনিকের সদা আর্তনাদ
গগণ বিদারী আহাজারি,
প্রসূতি জননীর গঞ্জনা
কাতর কণ্ঠে রোনাজারি।
তুমি কি অনুভব করেছো?
ব্যথিত মনে কষ্টের আর্তি
আগ্নেয়গিরির লাভা,
বিচ্ছেদের করুণ বেদনায় দগ্ধ
দহনে প্রজ্জলিত আভা।

চীনের কমিউনিস্ট পার্টির লিউ হাইশিং এর সঙ্গে প্রধানমন্ত্রী ত…
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬
আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬
বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২৫ জুন ২০২৬