মো. আবু রায়হানের কবিতা

১৬ নভেম্বর ২০১৯, ০৪:৪৭ PM

© সংগৃহীত

ভুল

তুমি ভুল করবে-
         যদি ভাব অনাদি অন্ততকাল,
         নিবিষ্ট চিত্তে তোমাকেই ভাববো।
         তমসার ঘোর অন্ধকার ঘুচাতে,
         প্রতীক্ষায় আশার প্রদীপ জ্বালাবো।

তুমি ভুল করবে-
        যদি ভালোবাসা ঠুনকো ভেবে,
        রাজ প্রাসাদে বাঁধ নিয়তির ঘর।
        বিত্ত-বৈভবে ভরা চার দেয়ালে,
        থাকতে চাও জীবন ভর।

মনে রেখ তুমি -
       এ হবে তোমার নির্মম নির্জন বাস,
       স্বর্গীয় সুখের বিনিময়ে নির্বাসন।
      ছলনার ভালোবাসার মায়াবী কুহকে,
      এতো ক্ষণিকের আলিঙ্গন।

  নিজের দেহ মনের বিরুদ্ধে,
       গুরুতর অসদাচারণ।
       অসত্য প্রণয়ের সুখানুভূতির,
       নির্জলা মিথ্যে আয়োজন।

চীনের কমিউনিস্ট পার্টির লিউ হাইশিং এর সঙ্গে প্রধানমন্ত্রী ত…
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬
আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬
বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২৫ জুন ২০২৬