মো. আবু রায়হানের দুটো কবিতা

১১ নভেম্বর ২০১৯, ০৩:৫৩ PM

অভিসারী

প্রদীপের আলো নিভিয়ে তুমি আঁধারকে ভালোবাসলে,
অন্ধকার রাত কাছে টেনে অভিসারে কার ছবি আঁকলে?
ব্লাকহোলের সেই রুদ্ধ খাস কামরায় কাকে করলে নিঃস্ব,
অবিশ্বাসের ছোবলে কাকে জড়িয়ে ধারণ করলে গোপন দৃশ্য।

তুমি কখনো হয়ে যাও আরব্য রজনীর মালিকায়ে হামিরা,
প্রেম ভালোবাসা তোমার কাছে উপেক্ষিত হয়ে থাকে অধরা।
কখনো প্রেমের অভিনয়ে অভিশপ্ত চেহারা ভাসে আরশিতে,
হৃদয় হরণের ফাঁদে ফেলে কেড়ে নেও কত জনের স্বপ্ন আশীতে।
তারা নক্ষত্রের মিটিমিটি আলোয় কার ছবি আঁকলে?
হৃদয়ের গহীনে কাকে দিলে ঠাঁই?


নিঃসঙ্গতা

বিচ্ছেদ কেড়ে নেয় শান্ত জীবন
আবেগের তুফানে অকাল মরণ।
থাকে শুধু দেহটা উড়ে যায় মন
দেহে জ্বলে সদা বিরহের আগুন।

কখনো স্বজনবিহীন একা থাকা
গভীর অন্ধকারে তার ছবি আঁকা।
যত বেশি মনে পড়ে জ্বলে অন্তর
জীবনের গতি থেমে হয় যে মন্থর।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬