পরীক্ষা শুরুর আগের দিন রাবি ছাত্রের আত্মহত্যা

২৮ অক্টোবর ২০১৯, ০৯:২৭ PM

© টিডিসি ফটো

রাত পোহালেই শুরু হবে বিভাগের ৩য় বর্ষের সমাপনী পরীক্ষা। এর ঠিক আগের দিনই আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী।

ফিরোজ কবির নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষে (২০১৬-১৭) সেশনে পড়ছিলেন। তার বাসা গাইবান্ধা জেলায়। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী আমজাদের মোড় এলাকার রাজু ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে জানিয়েছেন তারা।

মেসে অবস্থানকারী শিক্ষার্থীরা জানান, রুম খুলছিলো না সে। অনেক ডাকাডাকির পর উপায় না দেখে মতিহার থানা পুলিশকে বিষয়টি জানান তারা। পরে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রুমের মধ্যে ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁস দেওয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে যায়। ছেলেটির পরিবারের সাথে কথা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে, সহপাঠী রেজাউল করিম বলেন, সকাল সাড়ে ৯টায় তার সাথে সর্বশেষ কথা হয়। আগামীকাল পরীক্ষা শুরু হবে কিন্তু ও বলেছিলেন পরীক্ষা দিবে না। পরীক্ষা দিবে না বললে ভাবছিলাম হয়তো মজা করে বলছে। এমন একটা ঘটনা ঘটাবে বিশ্বাসই করতে পারছি না। তবে ২য় বর্ষের মাঝামাঝি সময়ে ভালো লাগে না, ভালো লাগেনা এমন করতো ফিরোজ। আমরা অনেক বোঝাতাম। গত কালকেও একসাথে নামাজ পড়েছি। কোনো সম্পর্কগত সমস্যাও নেই যতদূর জানি।

ফিরোজের বন্ধু জহুরুল ইসলাম ইমন জানান, বিভাগের মেধা তালিকায় ২য় স্থানে আছে সে। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। বাবা নাই তার। সবার সাথে ততোটা মিশতো না।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬